অসহায় বৃদ্ধার পাশে বিজেপি স্বাস্থ্য সেল, মেদিনীপুরে মানবিক উদ্যোগ!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরে অসহায় এক বৃদ্ধা মাতার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল বিজেপি স্বাস্থ্য সেল। বৃদ্ধার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে উদ্যোগী হন সংগঠনের সদস্যরা।জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন বৃদ্ধাশ্রমে ওই বৃদ্ধার থাকার ব্যবস্থা করা হয়েছে। সম্মানীয় বিধায়ক শংকর গুচ্ছাইতের সুপারিশক্রমে বিজেপি স্বাস্থ্য সেলের পক্ষ থেকে তাঁকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হয় এবং সেখানে থাকার যাবতীয় ব্যবস্থা করা হয়।

এই উদ্যোগে উপস্থিত ছিলেন পবিত্র কুমার সাহু, শংকর দাস ও রাম আশিস সিংহ। তাঁদের সহযোগিতায় অবশেষে নিরাপদ আশ্রয় পেলেন অসহায় বৃদ্ধা।বিজেপি স্বাস্থ্য সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনের সময় যথাসম্ভব সহযোগিতা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ সেই মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন বলে জানিয়েছেন তাঁরা।