শালবনি জমি মামলায় সরকারি জমি চিহ্নিতকরণ শুরু, ঘটনাস্থলে CID ও ভূমি দফতর

সেখ ওয়ারেশ আলী:শালবনি জমি মামলার তদন্তে এবার সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করল সিআইডি ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। সোমবার দুপুরে শালবনিতে পৌঁছে তদন্তকারীরা সংশ্লিষ্ট জমি সরেজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ভূমি দফতরের আধিকারিকরাও। এর আগে CID ধৃতদের নিয়ে সংশ্লিষ্ট জমিতে গিয়ে সরেজমিন তদন্তও করেছে।তদন্তে সরকারি জমির মালিকানা, নথি ও জমির চরিত্র পরিবর্তনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। CID-এর চার্জশিটেও সরকারি জমি জাল নথির মাধ্যমে দখল ও হস্তান্তরের অভিযোগের উল্লেখ রয়েছে।এই মামলায় ইতিমধ্যেই সুমিত রায়, সুজয় হাজরা-সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে জমিগুলি চিহ্নিত করার পাশাপাশি নথিপত্র যাচাই করছে CID ও ভূমি দফতর।