আইআইটি খড়গপুরে মর্মান্তিক ছাত্রমৃত্যু, নালন্দা ক্যাম্পাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল ১৮ বছরের পড়ুয়ার!

অরিন্দম চক্রবর্তী : বৃহস্পতিবার, ১৩ আগস্ট আইআইটি খড়গপুরের নালন্দা ক্যাম্পাসে মর্মান্তিক ছাত্রমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের।মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৮)। তিনি আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে আচমকাই নিচে পড়ে যান অঙ্কিত। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় আইআইটি খড়গপুর ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিজলি ফাঁড়ির পুলিশ। ছাত্রের মৃত্যুর কারণ কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।মর্মান্তিক এই ঘটনায় আইআইটি খড়গপুরের পড়ুয়া ও শিক্ষক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।