ফের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের, নরওয়ে দাবায় উজ্জ্বল ভারতীয় গ্র্যান্ডমাস্টার!
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় গ্র্যান্ডমাস্টার R Praggnanandhaa ফের হারালেন বিশ্বের এক নম্বর দাবাড়ু Magnus Carlsenকে। নরওয়ে চেস টুর্নামেন্টে এই জয়কে ঘিরে আবারও আন্তর্জাতিক দাবামহলে চর্চা শুরু হয়েছে। বিশ্ব দাবায় কার্লসেন-প্রজ্ঞানন্দের দ্বৈরথ নতুন নয়, তবে এবার সেই প্রতিদ্বন্দ্বিতায় আরও এক নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় তরুণ গ্র্যান্ডমাস্টার।এর আগেও ২০২৪ সালে ক্ল্যাসিকাল দাবায় প্রথমবার কার্লসেনকে হারিয়ে নজর কেড়েছিলেন প্রজ্ঞানন্দ। এবার নরওয়ে দাবায় দ্বিতীয়বার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে পরাজিত করলেন তিনি। দাবা ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত কার্লসেন এ বারের প্রতিযোগিতায় শুরু থেকেই কিছুটা ছন্দহীন দেখাচ্ছিল।প্রথমেই তাঁকে হারিয়েছিলেন Alireza Firouzja। সময়ের চাপে বারবার ভুল করতে দেখা যাচ্ছিল কার্লসেনকে। সেই সুযোগই কাজে লাগান প্রজ্ঞানন্দ। গোটা ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ ছিল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের হাতেই। যদিও মাঝে কয়েকবার প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন কার্লসেন, শেষ পর্যন্ত সময়ের চাপে ভুল চাল দিয়ে হার মেনে নিতে বাধ্য হন তিনি।অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন D Gukesh দুরন্ত ছন্দে থাকা ফিরৌজ়ার বিরুদ্ধে ক্ল্যাসিকাল গেম ড্র করেন। পরে আর্মাগেডন টাইব্রেকে অতিরিক্ত পয়েন্ট তুলে নেন ফিরৌজ়া।মহিলাদের বিভাগেও জমে ওঠে লড়াই। Koneru Humpy এবং Anna Muzychuk ক্ল্যাসিকাল গেম ড্র করলেও আর্মাগেডন টাইব্রেকে জয় পান আনা। অন্যদিকে ভারতীয় দাবাড়ু Divya Deshmukh টাইব্রেকে হারান Bibisara Assaubayevaকে। তৃতীয় রাউন্ডের শেষে শীর্ষে রয়েছেন বিবিসারা, তাঁর পরেই রয়েছেন Zhu Jiner এবং দিব্যা।