ডাবচা নবকোলা হাইস্কুলে 'অপরাজেয়'-এর মেধা অন্বেষণ, পরীক্ষায় ৪৫০ ছাত্রছাত্রী

অভিজিৎ সাহা: পড়ুয়াদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ। গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে ‘অপরাজেয়’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল মেধা অন্বেষণ পরীক্ষা।রবিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৪৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তুতবাড়ি জুনিয়র হাই স্কুল, নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতন এবং কিয়াবনী হাই স্কুলের পড়ুয়ারাও এই পরীক্ষায় সামিল হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুন্ডু, দিব্যেন্দু সিংহ রায়, পলাশ ঘোষ, দীপক নন্দী, তনুশ্রী পাইন কুন্ডু, সীতানাথ সেন, সম্পা দে, অভিক প্রামাণিক-সহ এলাকার একাধিক শিক্ষক-শিক্ষিকা।উদ্যোক্তাদের বক্তব্য, শুধুমাত্র পরীক্ষার ফলাফল নয়, পড়ুয়াদের প্রতিভা চিহ্নিত করা এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তাঁরা।