IPL ২০২৬: বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি CSK বনাম MI, ফিরবেন কি ধোনি-রোহিত?

নিজস্ব সংবাদদাতা : আইপিএল মানেই উত্তেজনা, আর Chennai Super Kings বনাম Mumbai Indians ম্যাচ মানেই যেন ক্রিকেটের ‘এল ক্লাসিকো’। তবে এবারের লড়াইটা শুধু মর্যাদার নয়—দুই দলই এখন টিকে থাকার জন্য মরিয়া। বর্তমানে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থাকা CSK-র ঝুলিতে ৩টি জয়, অন্যদিকে ৯ নম্বরে থাকা MI পেয়েছে মাত্র ২টি জয়। ফলে আজকের ম্যাচ কার্যত নকআউটের সমান।চেন্নাই শিবিরে সবচেয়ে বড় চিন্তা MS Dhoni-র অনুপস্থিতি। চোটের কারণে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি তিনি। অন্যদিকে, মুম্বইয়ের অধিনায়কত্বের বাইরে থাকলেও দলের ভরসা Rohit Sharma-ও গত চার ম্যাচে খেলতে পারেননি। দুই দলের পক্ষ থেকেই শেষ মুহূর্ত পর্যন্ত তাঁদের খেলার বিষয়ে কোনও নিশ্চিত খবর দেওয়া হয়নি—যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Chennai Super Kings আজ মাঠে নামাতে পারে—
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, আকিল হোসেন, নূর আহমেদ, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং। স্যামসনের ব্যাটেই ভরসা চেন্নাইয়ের—এই মরশুমে ইতিমধ্যেই ৩০০+ রান ও ২টি শতরান। চেপকের স্পিনিং উইকেটে নূর আহমেদ ও আকিল হোসেন হতে পারেন ম্যাচের গেমচেঞ্জার।

নূর আহমেদ

Mumbai Indians শিবিরে থাকছে—
উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবিন মিনজ, শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, জসপ্রীত বুমরাহ। মিডল অর্ডারে সূর্যকুমার ও তিলক বর্মার উপর বড় দায়িত্ব। বোলিংয়ে বুমরাহ-বোল্ট জুটি CSK-র ব্যাটিং ভাঙতে মরিয়া।

বুমরাহ

চেপকের স্পিন সহায়ক পিচ CSK-র জন্য বড় সুবিধা হতে পারে। তবে MI যদি শুরুতেই উইকেট নিতে পারে, তাহলে ম্যাচ ঘুরে যেতে পারে মুহূর্তেই। উল্লেখ্য, মরশুমের প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৩ রানে বড় জয় পেয়েছিল CSK। এবার সেই হিসেব মেটাতে মরিয়া মুম্বই।