আইএসপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ জগৎ সরকার পেলেন শচীনের উপহার, মাতলো তারকেশ্বর
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) সিজন ৩-এর চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার জগৎ সরকার সম্প্রতি তারকেশ্বরে রাজার মতো সংবর্ধনা পেলেন। স্বর্ণযুগের ক্রিকেট লিজেন্ড সচিন তেন্ডুলকরের হাত থেকে আড়াই কোটি টাকার হুড খোলা গাড়ি উপহার হিসেবে পান তিনি। রবিবার সকাল ১১টার দিকে জয়কৃষ্ণ বাজার এলাকা ঘিরে সাধারণ মানুষ ফুলের বর্ষণে জগৎকে অভ্যর্থনা জানালেন। তাকে হুড খোলা গাড়িতে চাপিয়ে পুরো শহর প্রদক্ষিণ করানো হয়।
আইএসপিএলের ফাইনাল ৬ ফেব্রুয়ারি সুরাটে অনুষ্ঠিত হয়, যেখানে চেন্নাই সিংঘমস ৪০ ম্যাচের লিগের মধ্যে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কলকাতা টাইগার্সকে ২৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। বাংলার জগৎ সরকার ছিলেন টুর্নামেন্টের সেরা, আর সেই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পেলেন এই বিশাল পুরস্কার।
জগৎ সরকার ক্রিকেট শুরু করেছিলেন ২০১১ সালে, ধীরে ধীরে নিজেকে একজন বিশ্বাসযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতার হয়ে খেলে তিনি খ্যাতি অর্জন করেন। ২০২১ সালে মুম্বই ক্লাবের হয়ে খেললেও চ্যাম্পিয়ন হননি। তবে আইএসপিএলের প্রথম মরশুমে ফ্যালকন হায়দরাবাদ তাকে ১৪ লক্ষ টাকায় নেন। দ্বিতীয় মরশুমে চেন্নাই সিংঘমস তাকে ১৫.৪০ লক্ষ টাকায় ক্রয় করে এরপর থেকে জগৎ সরকার আইএসপিএলের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। তারকেশ্বরবাসীর এই উৎসাহিত সংবর্ধনা সেই কৃতিত্বের একটি জীবন্ত প্রমাণ।