পুরনো মোবাইল দিন, নতুন মোবাইল নিন! অফার-লাকি ড্রয়ে মেদিনীপুরে জমজমাট Jain's Mobiles & Laptops!
সেখ ওয়ারেশ আলী : পুরনো মোবাইল নিয়ে আসুন, আর আকর্ষণীয় অফারের সঙ্গে নিয়ে যান একেবারে নতুন মোবাইল! একাধিক বিশেষ অফার, উপহার এবং লাকি ড্র-এর সুযোগ নিয়ে মেদিনীপুর শহরে পথচলা শুরু করল Jain's Mobiles & Laptops। শোরুমের উদ্বোধনের দিনেই ক্রেতাদের ব্যাপক ভিড়ে জমজমাট হয়ে উঠল এলাকা।উদ্বোধনের দিন সকাল থেকেই নতুন মোবাইল ও ল্যাপটপ কেনার জন্য শোরুমে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে ভিড়। একসময় ক্রেতাদের সামলাতে কার্যত ব্যস্ত হয়ে পড়েন শোরুমের কর্মীরা।ক্রেতাদের আকর্ষণ করতে সংস্থার তরফে রাখা হয়েছে একাধিক বিশেষ অফার। এর মধ্যে অন্যতম পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। সংস্থার দাবি, পুরনো মোবাইল নিয়ে শোরুমে এলে নির্দিষ্ট ক্ষেত্রে মিলছে অতিরিক্ত সুবিধা ও আকর্ষণীয় অফার।এর পাশাপাশি থাকছে লাকি ড্র-এর সুযোগও।
অর্থাৎ, শোরুম থেকে মোবাইল বা ল্যাপটপ কেনার পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ। এমনকী নতুন শোরুম দেখতে আসা দর্শনার্থীদেরও দেওয়া হচ্ছে উপহার।সংস্থার কর্ণধার আকাশ জৈন জানান, শোরুম থেকে কেনাকাটা করলে ক্রেতাদের জন্য থাকছে একাধিক চমক ও পুরস্কারের সুযোগ।
তাঁর কথায়, “আমাদের শোরুম থেকে কোনও জিনিস ক্রয় করলে তিন-তিনটি করে প্রাইজ জেতার সুযোগ রয়েছে।”প্রথম দিনেই শোরুমে ক্রেতাদের যে বিপুল উৎসাহ ও ভিড় দেখা গিয়েছে, তাতে মেদিনীপুরে Jain's Mobiles & Laptops-এর নতুন যাত্রা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। আগামী দিনে এই শোরুম আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী সংস্থার কর্তৃপক্ষ।