‘যাকে খুশি ভোট দিন’—প্রার্থী হয়েও বিরল বার্তা স্বপ্না বর্মনের, নজির গড়ল স্পোর্টসম্যান স্পিরিট!
নিজস্ব সংবাদদাতা : একেই হয়তো বলে সত্যিকারের ‘স্পোর্টসম্যান স্পিরিট’। তিনি নিজে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তবুও ভোটারদের স্বাধীন সিদ্ধান্তের ওপরই ভরসা রাখলেন Swapna Barman।বৃহস্পতিবার সকালে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছন স্বপ্না বর্মন। সঙ্গে ছিলেন তাঁর মা ও দুই দাদা। তবে বুথে পৌঁছে যে দৃশ্য ধরা পড়ল, তা সত্যিই বিরল। প্রার্থী হয়েও নিজের হয়ে প্রচার না করে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—“আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন।”রাজনীতির ময়দানে যেখানে প্রভাব বিস্তার ও ভোট টানার লড়াই স্বাভাবিক ঘটনা, সেখানে স্বপ্নার এই মন্তব্য একেবারেই ব্যতিক্রম। ভোটারদের ওপর কোনও চাপ সৃষ্টি না করে তাঁদের স্বাধীন মতামতের প্রতি সম্মান জানানো—এই মনোভাবই তাঁর ক্রীড়া জীবনের শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই।একজন প্রার্থী হয়েও গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে এই বার্তা, রাজনীতির চিরাচরিত ছবির বাইরে গিয়ে এক অন্য দৃষ্টান্ত স্থাপন করল।