উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষরা!

নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক পরীক্ষা চলছে,আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগেই মঙ্গলবার গোপীবল্লভপুর দুই নং ব্লকের আসকলা গ্রামের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবেল বাড়াতে বাড়িতে গিয়ে শুভেচ্ছাবার্তা সহ শিক্ষামূলক উপহার হিসেবে ফাইল , পেন এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের 'অধিকার মিত্র' রীতা দাস দত্ত ।

সাথে ছিলেন সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক আমারকার ভাষা আমারকার গর্ব পরিবারের সদস্য মুরলিধর বাগ সহ অন্যান্য সদস্যরা । ঝাড়গ্রাম জেলার মানুষদের আইনি সচেতন এবং আইনি অধিকার পাইয়ে দিতে রীতা দেবী সদা সর্বদা ছুটে চলেছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে , তিনি বোঝাতে চাইছেন সাধারণ মানুষ যেন যেকোন আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন বা যারা জড়িয়ে পড়েছেন তাঁরা কিভাবে উদ্ধার হবেন।

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের "অধিকার মিত্র" রীতা দাস দত্ত কে জঙ্গল মহলের মানুষ "কোর্টের দিদি" বলেই চেনেন। প্রসূতি মা কে রক্ত দিয়ে বাঁচিয়ে ছিলেন বলে তিনি সুবর্ণরৈখিক এলাকার লোকেদের কাছে তিনি "সুবর্ণলক্ষী" । আজকে ওই কোর্টের দিদি কে অন্য রূপেই দেখা গেলো । তিনি নিজের কাজের বাইরে নানান সমাজসেবা মূলক কাজ করে থাকেন।