ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুরে আইনি সচেতনতা শিবির, সাধারণ মানুষের পাশে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ!
নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ আইনি সচেতনতা শিবির। শিবিরটি পরিচালনা করে District Legal Services Authority Jhargram (ডিএলএসএ ঝাড়গ্রাম)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের আইনি অধিকার ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী, অফিস মাস্টার সুব্রত বারিক, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক এবং পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের সদস্য-সদস্যা, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, আইসিডিএস সুপারভাইজার ও কর্মী, স্বাস্থ্যকর্মী, প্রাণী মিত্র, ভিআরপি এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।শিবিরে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি, লোক আদালতের ভূমিকা, নারী ও শিশু সুরক্ষা আইন, পারিবারিক বিরোধ মীমাংসা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজকদের বক্তব্য, গ্রামের মানুষ যাতে সহজে ও বিনা খরচে আইনি পরামর্শ ও সহায়তা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।এই ধরনের সচেতনতা শিবির গ্রামীণ স্তরে আইনি জ্ঞান বৃদ্ধি ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত স্থানীয়দের।