কারামন্ত্রীর পর এবার বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা
পুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দফতরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা (Income Tax Raid)। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। এদিন সেখানেই তাঁর অফিসে যান আয়কর দফতরের অফিসাররা। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের একটি রাইস মিল রয়েছে। তন্ময় ঘোষের রাইস মিলেও যান আয়কর আধিকারিকরা। আয়কর হানার বিষয়ের জানা নেই, দাবি বিষ্ণুপুরের বিধায়কের।