উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার’ মন্তব্যে বিতর্কে দিলীপ ঘোষ, খড়্গপুরে প্রচারে তৃণমূলকে কড়া আক্রমণ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পুলিশের কাজের ধরণ বদলে যাবে এবং ‘উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার’ শুরু হবে—এমনই মন্তব্য করে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন বিজেপি নেতা Dilip Ghosh। বৃহস্পতিবার খড়্গপুরে নির্বাচনী প্রচারের সময় তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।তবে বিতর্ককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। বরাবরের মতোই স্পষ্টভাষী ভঙ্গিতে তিনি শাসক দলকে আক্রমণ করে বলেন, খড়্গপুরে গুন্ডা-মাফিয়াদের বিরুদ্ধে তিনি অতীতে সরাসরি লড়াই করেছেন এবং ভবিষ্যতেও সেই লড়াই চালিয়ে যাবেন।রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তাঁর কথায়, “মে মাসের ৪ তারিখের পর রাজ্যের পরিস্থিতি আমূল বদলে যাবে। খড়্গপুরে গুন্ডা-মাফিয়াদের বিরুদ্ধে আমি বহুদিন লড়েছি, আবারও লড়ব। এখানকার মানুষ সেই কারণেই আমাকে সমর্থন করেন। তবে এবার আর আলাদা করে লড়াই করতে হবে না—সবাইকে আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে।”