খড়গপুরে অডিটোরিয়ামের দাবিতে দিলীপ ঘোষকে স্মারকলিপি শিল্পী মহলের!
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ২২ মে খড়গপুর ট্রাফিক এলাকার রবীন্দ্র-প্রফুল কক্ষ প্রাঙ্গণে খড়গপুর সদর বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী Dilip Ghosh-কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী মহল খড়গপুরে একটি আধুনিক অডিটোরিয়ামের দাবি তুলে ধরেন।জানা যায়, খড়গপুর শহরে এখনও কোনও পূর্ণাঙ্গ অডিটোরিয়াম নেই। পূর্বতন মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করে টাউন হল এলাকায় একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০২২ সালে। সেই সময় তৎকালীন পৌরপ্রধান প্রদীপ সরকার, এসডিপিও দীপক সরকার এবং সাংবাদিকদের উপস্থিতিতে প্রকল্পের সূচনা হয়। কিন্তু কিছুটা কাজ এগোনোর পরই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে নতুন পুরপ্রধানও সেই জট কাটাতে পারেননি।দিলীপ ঘোষ শিল্পী মহলকে আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং অডিটোরিয়াম তৈরির জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষাণু আচার্য।এই পরিস্থিতিতে খড়গপুরের শিল্পী ও সংস্কৃতি মহলের প্রতিনিধিরা দিলীপ ঘোষের কাছে শহরবাসীর জন্য একটি অডিটোরিয়াম নির্মাণের আবেদন জানান। তাঁদের বক্তব্য, একটি সাংস্কৃতিক শহর হিসেবে খড়গপুরে অডিটোরিয়ামের অভাব দীর্ঘদিনের সমস্যা।