খড়্গপুরে সেবিকা শিক্ষার্থীদের আলোকবর্তিকা অনুষ্ঠান!

অরিন্দম চক্রবর্তী:  পঞ্চম আলোকবর্তিকা ও প্রথম স্নাতক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত করল সরকারি নার্সিং কলেজের খড়্গপুর মহকুমা হাসপাতালের শিক্ষার্থীরা। খড়্গপুর শহরের প্রেমবাজার মৈত্রী ভবনে সাড়ম্বরে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনে নৃত্য দিয়ে।

এরপর মোমবাতি প্রজ্জলন করেন প্রথম বর্ষের ৫৬ জন, তৃতীয় বর্ষের ৫৪ জন, পঞ্চম বর্ষের ৫১জন ও সপ্তম বর্ষের ৫১ জন শিক্ষার্থী। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাসক সুরভী সিংলা। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আগামী দিনের পথ আরো মসৃণ হোক এই কামনা করেন।

এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার গৌতম মাইতি, কলেজের অধ্যক্ষা বনানী দাস। অধ্যক্ষা প্রতিটি শিক্ষার্থীদের হাতে মানপত্র তুলে দেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন নার্সিং কলেজের ছাত্রীরা। এদিন অতিথি আপ্যায়নে ছিলেন কলেজের শিক্ষিকা পূজা ঘোষ।