খড়গপুরে গ্রিফিনস ইন্টারন্যাশনালস্কুলে আশীর্বাদ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা: ৭ই ফেব্রুয়ারি শনিবার চলতি শিক্ষা বর্ষের সমাপ্তি উপলক্ষে গ্রিফিনস খড়গপুর ইন্টারন্যাশনাল স্কুলে এক অত্যন্ত ভাব গম্ভীরও স্মরণীয় আশীর্বাদ অনুষ্ঠান এবং বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য শিক্ষকদের আশীর্বাদ গ্রহণের সুযোগ সৃষ্টি করা এবংদ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন ক্ষেত্রে—খেলাধূলা, সাংস্কৃতিক কার্যক্রম ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে—উল্লেখ যোগ্য সাফল্যের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠানে সকল বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের স্নেহের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশ দেন এবং আসন্ন বোর্ড পরীক্ষায় আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে সাফল্য অর্জনের জন্য আন্তরিক আশীর্বাদ ও শুভ কামনা জানান।শিক্ষকদের এই আশীর্বাদ শিক্ষার্থীদের মনে নতুন প্রেরণা ও সাহস সঞ্চার করে। বিদ্যালয়ের সভাপতি অভিষেক কুমার যাদব বলেন, জীবনে দুটো নীতি সর্বদা পালন করে চলবে কখন ও কারও ক্ষতি করতে যেও না, আর তোমার ও যেন কেউ ক্ষতি করতে না পারে।লক্ষ্য দৃঢ় হলে সফলতা আসবেই।তিনি আশা ব্যক্ত করেন যে আগামীদিনে ও শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা বজায় রেখে বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করবে।