গ্রিফিন্স ইন্টারন্যাশনাল প্রি-স্কুলের খুদেদের দাঁতের যত্নে বিশেষ উদ্যোগ- দাঁতের যত্নের পাঠ ছোটবেলাতেই!
নিজস্ব সংবাদদাতা : শিশুদের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শনিবার ইন্ডায় গ্রিফিন্স ইন্টারন্যাশনাল প্রি-স্কুলের ইন্ডা শাখায় প্রাক-প্রাথমিক পড়ুয়াদের জন্য একটি দন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।শনিবার ১৯শে সেপ্টেম্বরশিবিরে দন্ত চিকিৎসক ডা. সুভাষিস মালাকার (এমডিএস) শিশুদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি, ছোটদের সঙ্গে মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।
সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করা, দাঁত ও মাড়ির যত্ন নেওয়া এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর দন্ত-অভ্যাস গড়ে তোলার বিষয়ে শিশুদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।শিশুদের অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার খাওয়া কমানো এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত দাঁতের পরীক্ষা এবং প্রয়োজনে সময়মতো দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরেন ডা. মালাকার।
শিবিরের অংশ হিসেবে বাড়িতেও নিয়মিত দাঁতের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেক শিশুর হাতে একটি করে ডেন্টাল কেয়ার কিট তুলে দেওয়া হয়।শিশুবান্ধব পরিবেশে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে পড়ুয়াদের প্রাথমিক পর্যায়েই দাঁতের যত্ন সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাঁদের দন্ত স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ তৈরি হয়।
কর্মসূচিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শিশুদের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতার এই উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।