খড়গপুরে বৃহৎ স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগও জৈন পরিবারের স্মৃতিতে!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের খরিদায় স্বর্গীয় মহেন্দ্রলাল জৈন ও প্রভাস কুমার জৈনের স্মৃতিতে মঙ্গলবার অনুষ্ঠিত হলো একটি বৃহৎ স্বাস্থ্য পরীক্ষা শিবির। খরিদার দিগম্বর জৈন ধর্মশালায় আয়োজিত এই শিবির ছিল ১৩তম বর্ষের উদ্যোগ।

M K Jain Sons and Grand Sons Foundation-এর উদ্যোগে এবং Hope Charitable Trust-এর সহযোগিতায় আয়োজিত এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন Rotary Eye Hospital Medinipur-এর চিকিৎসকরা। যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন Kalyani Ghosh, প্রাক্তন বিধায়ক Pradip Sarkar, St. John Ambulance-এর ব্রিগেডিয়ার অসীম নাথ, টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর অভিষেক আগারওয়াল, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, নির্মল ঘোষ, রুপেশ বোস, বিজন লাল দত্ত, শৈলেশ শুক্লা, ধর্মেন্দ্র জৈন এবং জৈন পরিবারের সদস্যরা।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুশীল যাদব। এদিন সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে মিলন মন্দির ক্লাব ও সুভাষপল্লী কালীমন্দির ক্লাবকে দুটি ট্রাইসাইকেলও দান করা হয়।এছাড়াও শিবিরে সুগার পরীক্ষা, ইসিজি, দাঁতের চিকিৎসা এবং ফিজিওথেরাপির সুবিধাও ছিল। কয়েকশো মানুষ এদিন শিবিরে অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান।