মানবতার বার্তা, চতুর্থ বর্ষে মহর ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ নিল মহর ফাউন্ডেশন। সোমবার, ২১ সেপ্টেম্বর খড়গপুরের ওল্ড সেটেলমেন্টের ২১ নম্বর ওয়ার্ডের বালাজি মন্দিরে অনুষ্ঠিত হল সংগঠনের চতুর্থ বর্ষের স্বেচ্ছা রক্তদান শিবির।

মালঞ্চা ও বিবেকানন্দপল্লী এলাকার মহিলা সংগঠন মহর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বহু মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সদস্যদের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। খড়গপুর মহিলা থানার ইনচার্জ প্রতিভা হালদার, পারসনাথ ওরফে টিঙ্কু, হেমলতা শর্মা, অমিত মিশ্র, রাহুল শর্মা, কল্পনা জোসেফ, ডঃ অভিষেক দাস, খড়গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, মুনমুন চৌধুরী এবং বি. হরিশ সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা রক্তদাতা ও তাঁদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।রক্তের ঘাটতির সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর এই প্রয়াসকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।