খড়গপুরে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ৮০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন!

অরিন্দম চক্রবর্তী : মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি, খড়গপুর ইউনিট এবং মালঞ্চ অ্যাথলেটিক্স ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে ১৩ই জুন শনিবার প্রেম হরিভবনে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রিফিন স্কুলের চেয়ারম্যান অভিষেক যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল গেমস ফেডারেশনের সাধারণ সম্পাদক সোমনাথ দাস, সুব্রত কাপের রাজ্যজয়ী দলের সদস্য নন্দ ভৌমিক, আদিনাথ ভট্টাচার্য, অমল মজুমদার, রিনা ধর, অনিল দাস, শিপ্রা মণ্ডল, নান্টু মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।শিবিরে প্রায় ৮০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অংশগ্রহণকারীদের ব্লাড সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ নির্ণয় এবং ইসিজি (ECG)-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।