এম.এল.এ কাপ-২০২৬-এর ফাইনালে SBXI মেদিনীপুর চ্যাম্পিয়ন, সংঘশ্রী ময়দানে উচ্ছ্বাস!

অরিন্দম চক্রবর্তী: খড়গপুরের সংঘশ্রী ময়দানে তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা ‘এমএলএ কাপ-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হলো SBXI মেদিনীপুর। শুক্রবার, ৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার, ৯ আগস্ট।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী রাজেশ মাহাতা, খড়গপুর টাউন থানার আইসি অমিত কুমার মিত্র-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতাকে ঘিরে খড়গপুরের সংঘশ্রী ময়দানে ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।

ফাইনাল ম্যাচ ঘিরেও দর্শকদের মধ্যে ছিল বিশেষ উন্মাদনা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে নেশা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।‘এমএলএ কাপ-২০২৬’-এর সফল আয়োজনকে কেন্দ্র করে খড়গপুরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।