খড়্গপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা!
অপূর্ব মজুমদার : খড়্গপুরে CITU খড়্গপুর শহর পশ্চিম সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার ৬ই সেপ্টেম্বর খড়্গপুরের নিমপুরার আর কে হলে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য পরীক্ষা করান।শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন CITU পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সম্পাদক গোপাল মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিত বরণ মণ্ডল, সবুজ ঘোড়ই, নান্টু দাস, অঙ্কুর দোলই, সুমিত ব্যানার্জী, রীণা চক্রবর্তী, ফুলু সরকার, বাপি দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বি. বি. মণ্ডল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রভাতী প্রামাণিক, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ এম. কে. বর্মন-সহ উপস্থিত ছিলেন ডাঃ অভিষেক দাস, ডাঃ দেবজিৎ খাঁড়া, ডাঃ শুভ্রদীপ রায় এবং আরও কয়েকজন চিকিৎসক।
শিবিরে শিশু, মহিলা-সহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হন এলাকার বহু মানুষ।
CITU-এর সম্পাদক নান্টু দাস জানান, “এটি আমাদের প্রথম বছরের উদ্যোগ। আগামী বছর আরও বড় আকারে স্বাস্থ্য পরীক্ষা শিবির করার চেষ্টা করা হবে।” তাঁর কথায়, সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।