পাথ কাইন্ড ডায়াগনস্টিক এর শুভারম্ভ!
অরিন্দম চক্রবর্তী:পাথ কাইন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভারম্ভ হল ৮ই ফেব্রুয়ারি রবিবার থেকে। সুপরিচিত এই ল্যাবরেটরির খড়্গপুর ইন্দায় কমলাকেবিন শাখাটির উদ্বোধনে এসেছিলেন খড়গপুর টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার। এছাড়া ছিলেন ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ বোস। এদিন বিনামূল্যে এই সেন্টারে সুগার, প্রেসার, চোখ ও দাঁত পরীক্ষা করা হয়।
বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন প্যাথলজি সেন্টারটির জেলা ডেপুটি ম্যানেজার অভিষেক সরকার, চিকিৎসক অভিষেক দাস, থাকার কর্ণধার অলক ও শালিনী আরিক এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন অলোক বোস।এদিন বিভিন্ন পরীক্ষার উপর বিশেষ ডিসকাউন্ট ছিল বলে জানালেন অলক আরিক।