খড়গপুরে ধারাবাহিক চুরির কিনারা, উদ্ধার ৩ লক্ষ টাকার গয়না ও ১.১৩ লক্ষ নগদ!
নিজস্ব সংবাদদাতা : খড়গপুরে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার হল প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না। পাশাপাশি উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা নগদ।গত কয়েকদিন ধরে খড়গপুর টাউন থানার বিভিন্ন এলাকায় পরপর বাড়িতে চুরির অভিযোগ সামনে আসছিল। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে তদন্তে নামে খড়গপুর টাউন থানার পুলিশ। প্রতিটি ঘটনার দ্রুত ও বিস্তারিত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।
পরবর্তী তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না এবং ১ লক্ষ ১৩ হাজার টাকা নগদ উদ্ধার করে।এই সাফল্যের জন্য খড়গপুর টাউন থানার গোটা টিম, পিসি পার্টি এবং এসওজি টিমের ভূমিকার প্রশংসা করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তাঁর বক্তব্য, এসডিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশের এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়।পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাগুলির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে।