খড়গপুরের ক্রীড়াপ্রেমী খোকন মুখার্জীর প্রয়াণ, শোকের ছায়া!

মিন্টু চৌধুরী : খড়গপুর শক্তি মন্দির ক্লাবের প্রাক্তন সম্পাদক, ক্রীড়াপ্রেমী এবং সমাজ ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত খোকন মুখার্জী (সূর্যনারায়ণ, ৬৮)-র জীবনাবসান। রবিবার, ৬ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খোকন মুখার্জী খড়গপুর আইআইটির অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। কর্মজীবনের পাশাপাশি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগ ছিল। শক্তি মন্দির ক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে এলাকার মানুষের কাছে পরিচিত করে তুলেছিল।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই খড়গপুরে শোকের ছায়া নেমে আসে। কলকাতা থেকে মরদেহ খড়গপুরের বাড়িতে নিয়ে আসা হয়। পরে মরদেহ শক্তি মন্দির ক্লাবেও নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এবং নীরবতা পালন করেন।এরপর খড়গপুরের খরিদা মন্দিরতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ক্লাবের সদস্য, ক্রীড়াপ্রেমী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ এলাকার বহু মানুষ। তাঁর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে।