শেষ দিনে খড়্গপুরে তৃণমূলের ‘মেগা শো’! অভিষেক-জুনের রোড শোয়ে উপচে পড়ল ভিড়!

নিজস্ব সংবাদদাতা : প্রচার শেষের দিনেই জোরকদমে ময়দানে নামল TMC। দলের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে মঙ্গলবার খড়্গপুরে বিশাল রোড শো করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ Abhishek Banerjee। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ June Malia। খড়্গপুরে মালঞ্চা পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে প্রেমহরি ভবন পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে এই রোড শো এগিয়ে যায়।

পথে পথে সমর্থকদের ঢল, স্লোগান ও পতাকায় কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।ভোটের আগে শেষ মুহূর্তে এই শক্তি প্রদর্শন যে তৃণমূল শিবিরের মনোবল বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। স্থানীয় স্তরে সংগঠনের সক্রিয়তা ও জনসংযোগের বার্তাই এই রোড শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।