খড়গপুরের শ্যামলপুর থেকে অসহায় মহিলা উদ্ধার, মানবিক মহিলা থানা!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের শ্যামলপুর এলাকা থেকে এক অসহায় মহিলাকে উদ্ধার করে মানবিকতার নজির গড়ল খড়গপুর মহিলা থানা। মহিলা থানার আইসি প্রতিভা হালদার-এর উদ্যোগে মহিলাটিকে নিরাপদে উদ্ধার করা হয়।জানা গিয়েছে, মহিলার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান চালাচ্ছে পুলিশ।আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পুলিশের এই উদ্যোগে প্রশংসা জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।মহিলাটিকে কেউ চিনতে পারলে বা তাঁর পরিবারের কোনও সদস্যের সন্ধান জানা থাকলে দ্রুত খড়গপুর মহিলা থানার সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।