মাত্র ২ মাস ১৪ দিনেই বদলি খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানো!

নিজস্ব সংবাদদাতা : খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ২ মাস ১৪ দিনের মধ্যেই বদলি হলেন বুশরা বানো। নতুন নির্দেশ অনুযায়ী, তাঁকে SAP-এর ৪র্থ ব্যাটালিয়নের Dy. CO (Deputy Commandant) পদে পোস্টিং দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।খড়গপুরের Additional SP হিসেবে অল্প সময় দায়িত্ব পালনের পরই বদলির নির্দেশ সামনে আসায় পুলিশ ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মাত্র ২ মাস ১৪ দিনের মাথায় তাঁকে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।নতুন পদে SAP-এর ৪র্থ ব্যাটালিয়নের Dy. CO হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বুশরা বানো। তবে তাঁর পরিবর্তে খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। ফলে নতুন Additional SP নিয়োগের দিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের।স্বল্প সময়ের ব্যবধানে এই বদলি ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হলেও, সরকারি নির্দেশে বদলির নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।