ভক্তি ও সমাজসেবার মিলন— ভবানীপুরের চক্রবেড়িয়ায় ২৫ বছরের ঐতিহ্য শিব মন্দির!
কৌস্তব মজুমদার : দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার চক্রবেড়িয়ায় প্রায় ২৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় এক আধ্যাত্মিক কেন্দ্র—শিব মন্দির। এলাকার মানুষের মঙ্গল ও শান্তির কামনায় এই মন্দির গড়ে তোলেন সঞ্জয় চৌধুরী ও কার্তিক গুপ্ত।প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত নিষ্ঠা ও ভক্তিভরে এখানে পূজা-অর্চনা হয়ে আসছে।
প্রতি বছর মহাশিবরাত্রি ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড় জমে, আর পাড়ার মানুষ একসঙ্গে মিলিত হয়ে উৎসবকে সফল করে তোলেন। শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, মন্দিরকে কেন্দ্র করে নানা সামাজিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করেন উদ্যোক্তারা ও স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের মতে, এই মন্দির শুধু উপাসনার জায়গা নয়, বরং পাড়ার ঐক্য, মানবিকতা ও সমাজসেবার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।