কলকাতা আন্তর্জাতিক বইমেলা বিপ্লবী সংবাদ দর্পন আনুষ্ঠানিক সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও বই প্রকাশ অনুষ্ঠান!
নিজস্ব সংবাদদাতা : রবিবার ২৮ জানুয়ারি দুপুরে ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা বিপ্লবী সংবাদ দর্পণের নিবেদন চোখে পড়ার মতো, এ যেন এক চাঁদের হাট বসেছিল প্রেস কর্নার অডিটোরিয়ামে। অনুষ্ঠানে শুরুতে টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন সাংবাদিক মঙ্গলা প্রসাদ রায় ও গান্ধী মিশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন এম.ডি এবং নিউ বেঙ্গল কনসাল্টিং-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সি.ই.ও দেবাশিস সেন,বিখ্যাত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়,বুক সেলার্স অ্যান্ড গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে ,অভিনেতা-নির্দেশক তপন গাঙ্গুলী , বিশিষ্ট কবি সাহিত্যিক রতনতনু ঘাঁটি ,প্রাক্তন ডাইরেক্টর আই আর সি টি সি দেবাশীষ চন্দ্র,ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও ন্যাশনাল রেকর্ড অঙ্কন শিল্পী সোমনাথ বিশ্বাস, ঐতিহাসিক গবেষক সন্তু জানা , ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল মানি,বিশিষ্ট ব্যাক্তি সুভাষ ভট্টাচার্য, সাউথ ইস্টার্ন Railways Ex- PRO ও সাহিত্যিক পল্লব মুখোপাধ্যায়,তারাপীঠ প্রধান পুরোহিত ও কবি সাহিত্যিক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় , কবি সাহিত্যিক ও গবেষক ডঃ সমুদ্র বসু, কবি সাহিত্যিক শুভেন্দু বিকাশ চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী ও চন্দ্রকোনা পৌরসভা চেয়ারম্যান প্রতিভা মাইতি লেখক,এক্স পুলিশ সুপার সব্যসাচী সেনগুপ্ত,অবসর প্রাপ্ত বন আধিকারিক সমীর মজুমদার এবং অ্যাপোলো হাসপাতালের মেডিসিন ডাক্তার ডঃ মায়াঙ্ক সাহু প্রমুখ। কিছু মানুষ আস্তে পারেনি সময় জন্য,তারা তাদের মতো করে বিপ্লবী সংবাদ দর্পণের বিশেষ বইমেলায় সংখ্যা উন্মোচন করেন।
তাদের মধ্যে অন্য তম প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, গিল্ড প্রেসিডেন্ট ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক নন্দিত লেখক এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পাঠক নিয়ে একজন TED স্পিকার দেবারতি মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মীরাজ খালিদ,অ্যাপোলো হসপিটাল এর সিনিয়র জেনারেল ফিজিশিয়ান ও চলচ্চিত্র পরিচালক ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়,বিশিষ্ট সমাজসেবী ডঃ দীপক কুমার দাশগুপ্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপান্বিতা জানা,পত্রিকার ম্যানেজার সুনীল চাবড়ী(পিন্টু), ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যামেরা পার্সন দেব কুমার দত্ত,নিমাই সিংহ, দেবাশীষ খাটুয়া, শিবাশীষ খাটুয়া,ছবি প্রামানিক,সুস্মিতা মুখোপাধ্যায়,পুষ্পিতা বর্মন,সুপ্রিয় দণ্ডপাট,কৌস্তভ মজুমদার প্রমুখ।
এক গুচ্ছ কবিতা ও গল্পের বইয়ের উদ্বোধন হলো তাদের নাম অবিভক্ত মেদিনীপুর জেলার তথা ভারতের গৌরব রত্ন ও ওয়েলিফটিং একাধিকবার চ্যাম্পিয়নশিপ রমা প্রাসাদ মুখার্জী, বিপ্লবী সংবাদ দর্পনের বিশেষ বইমেলা সংখ্যা, অবসর প্রাপ্ত বন আধিকারিক সমীর মজুমদার, ছবি প্রামানিক,অ্যাপোলো হাসপাতালের মেডিসিন ডাক্তার ডঃ মায়াঙ্ক সাহু,তারাপীঠ প্রধান পুরোহিত ও কবি সাহিত্যিক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়,কবি সাহিত্যিক পথিক জিত,দীপান্বিতা জানা,কবি সাহিত্যিক গবেষক ডঃ সমুদ্র বসু।
একগুচ্ছ বই প্রকাশ,সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।