ধর্মতলায় তুলকালাম! বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ছোড়া হল বোতল ও জুতো!
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার, ২৪ জুলাই সিজেপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ এগিয়ে এলে পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। ধর্মতলার মোড় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।অভিযোগ, পুলিশি বাধার মুখে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও জুতো ছুড়তে শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে ধর্মতলা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।অফিস ছুটির সময় এই ঘটনায় ধর্মতলা এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মিছিল ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনায় কলকাতার ব্যস্ত রাজপথে যান চলাচলও ব্যাহত হয়।