হাজরা মোড় থেকে শক্তিপ্রদর্শন, অমিত শাহকে পাশে নিয়ে ভবানীপুরে মনোনয়ন শুভেন্দুর!

নিজস্ব সংবাদদাতা : ২রা এপ্রিল বৃহস্পতিবার দুপুর গড়াতেই দক্ষিণ কলকাতার রাজনৈতিক পারদ চড়িয়ে হাজরা মোড় থেকে শুরু হল বিজেপির হাই-প্রোফাইল রোড শো। ভবানীপুরে মনোনয়ন জমা দিতে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-কে। শুরু থেকেই এই রোড শো ঘিরে ছিল শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা।বিজেপি সূত্রে খবর, হাজরা ক্রসিং থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা ভবানীপুরের বিভিন্ন রাস্তা ঘুরে সার্ভে বিল্ডিংয়ের দিকে এগোয়। পরিকল্পনা অনুযায়ী, সার্ভে বিল্ডিংয়ের প্রায় ২০০ মিটার আগে কনভয় থামানো হয়। সেখান থেকে অমিত শাহকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী এবং অন্য বিজেপি প্রার্থীরা।মনোনয়ন জমা দেওয়ার আগে দিনটি শুরু করেন আধ্যাত্মিক আবহে। ভবানীপুরের একটি গুরুদ্বারে প্রার্থনা সেরে পরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন শুভেন্দু। রাজনৈতিক লড়াইয়ের আগে ধর্মীয় আশীর্বাদ নেওয়ার এই বার্তা দলীয় কর্মীদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।রোড শোর মঞ্চ থেকে অমিত শাহের বার্তা ছিল আরও তাৎপর্যপূর্ণ।

অমিত শাহের স্পষ্ট বার্তা, “পশ্চিমবঙ্গের ভোটে আগামী ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ভবানীপুরের লড়াইকে বিজেপি কতটা মর্যাদার আসন হিসেবে দেখছে।একইসঙ্গে শাহের কণ্ঠে উঠে আসে পরিবর্তনের ডাক। ভবানীপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “শুভেন্দুকে বিপুল ভোটে জেতান, তাহলেই পরিবর্তন সম্ভব।” তৃণমূলের শক্ত ঘাঁটিতে এই বার্তা নিঃসন্দেহে ভোটের লড়াইকে আরও মর্যাদার করে তুলল।এদিকে, শুভেন্দুর মনোনয়নের দিনেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল R. N. Ravi-র প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গে সাক্ষাৎ ঘিরেও রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি ভবানীপুরে শাহ–শুভেন্দুর এই শক্তিপ্রদর্শন কি ভোটের সমীকরণ বদলে দেবে? এখন নজর সেদিকেই।