উলুবেড়িয়ার গভর্নমেন্ট নার্সিং কলেজে অনুষ্ঠিত হল ল্যাম্প লাইটিং!

জয়দেব বেরা : গত ৩ রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের অন্তর্ভুক্ত গভর্নমেন্ট নার্সিং কলেজের 'ল্যাম্প লাইটিং। এই অনুষ্ঠানটি প্রত্যেক নার্সিং কলেজের একটি বিশেষ অনুষ্ঠান। উলুবেড়িয়ার গভর্মেন্ট নার্সিং কলেজের এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল। প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদের বরণ, স্বাগত ভাষণ,ছাত্রীদের ল্যাম্প লাইটিং এবং শপথ গ্রহণ এর অনুষ্ঠান,সংগীত,নাটক,নৃত্য সহ অন্যান্য সাহিত্য ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর সনত কুমার ঘোষ ,এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অরুনাভ তপাদার,কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর Dr.প্রশান্ত রায় কর্মকার,Dr. অগ্নিহোত্রী ভট্টাচার্য(MSVP),নমিতা মন্ডল (প্রিন্সিপাল-এনটিএস, SCCGMCH) সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং কলেজর অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ।সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম মালা সামন্ত ।