প্রয়াত জ্ঞান সিং সোহান পালের ৯ম মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির!
অরিন্দম চক্রবর্তী : প্রয়াত জ্ঞান সিং সোহান পাল, যিনি ‘চাচাজি’ নামে পরিচিত ছিলেন, তাঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল খড়গপুর টাউন যুব কংগ্রেস। খড়গপুরের মালঞ্চা রোডের প্রেম হরি ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৫৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরে আয়োজকদের পক্ষ থেকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষ, জেলা যুব কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, খড়গপুর টাউন কংগ্রেস সভাপতি অমিত শর্মা, অনিল সিকারিয়া, কাউন্সিলর মধু কামি, পারমিতা ঘোষ, অপর্ণা ঘোষ, রীতা শর্মা, জয়দীপ বোস, অনুশ্রী বেরা, ধীরাজ যাদব, কল্যাণী শর্মা, জেলা সভাপতি রাহুল ঘোষ-সহ অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিইউসি সভাপতি কমল কিশোর খনা, শচীন কুমার, সুমিত শর্মা-সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।প্রয়াত জ্ঞান সিং সোহান পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরের মাধ্যমে মানবসেবার বার্তাও তুলে ধরা হয়।