জল্পনায় সিলমোহর, ভোটের আবহে বিজেপিতে যোগ লিয়েন্ডারের, কী টার্গেট দিল দল?
অভিজিৎ সাহা : ভোটের আবহে দেশের রাজনীতিতে বড় চমক। অলিম্পিক পদকজয়ী টেনিস কিংবদন্তি Leander Paes অবশেষে যোগ দিলেন Bharatiya Janata Party-তে। কয়েকদিন ধরেই তাঁর রাজনৈতিক যোগদান নিয়ে জল্পনা চলছিল, আর সেই জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম লেখালেন তিনি।সূত্রের খবর, যোগদানের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র সঙ্গে বৈঠক করেন পেজ। পাশাপাশি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছিল। এদিন কেন্দ্রীয় মন্ত্রী Kiren Rijiju এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি Sukanta Majumdar-র উপস্থিতিতে দলে যোগ দেন তিনি।লিয়েন্ডারের যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সুকান্ত মজুমদারের দাবি, তাঁর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদের আগমনে দল আরও শক্তিশালী হবে, বিশেষ করে বাংলায় সংগঠনের ভিত মজবুত করতে সাহায্য করবে।আগামী মাসে West Bengal-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই যোগদান রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে—এবার কি নির্বাচনে প্রার্থী হবেন লিয়েন্ডার?রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, আপাতত নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনা কম। বরং দেশের ক্রীড়া উন্নয়নে বড় দায়িত্ব পেতে পারেন তিনি।২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারতের ‘মিশন অলিম্পিক ২০৩৬’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন পেজ। দেশকে অন্তত ১০০টি পদক এনে দেওয়ার লক্ষ্যে তৈরি এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে Rahul Gandhi-র সঙ্গে বৈঠক এবং পরে Mamata Banerjee-র হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন লিয়েন্ডার। যদিও সেসময় নির্বাচনে প্রার্থী হননি তিনি। এবার বিজেপিতে যোগ দিয়ে তাঁর রাজনৈতিক ইনিংস কোন পথে এগোয়, সেটাই এখন দেখার।