রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে কোনও পদত্যাগপত্র জমা দেননি, তবুও সাংবিধানিক নিয়ম অনুযায়ী নতুন সরকার গঠনের আগে পুরনো মন্ত্রিসভার কার্যকাল শেষ হয়ে যায়। ফলে প্রশাসনিকভাবে এখন রাজ্যে নতুন সরকার গঠনের পথ কার্যত পরিষ্কার।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে হতে চলেছেন আগামী মুখ্যমন্ত্রী, কবে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন—তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা।