দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক! আজ মঙ্গলবার বঙ্গে তৃণমূলের মহাপ্রলয়, কাঁপবে বিরোধীরা?
অভিজিৎ সাহা : রাজ্যের নির্বাচনী আবহে আজ মঙ্গলবার কার্যত শক্তি প্রদর্শনের দিন All India Trinamool Congress-এর। একদিকে দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর ম্যারাথন জনসভা, অন্যদিকে উত্তরবঙ্গে সংগঠনের রাশ হাতে নিয়ে দিনভর প্রচারে ঝড় তুলছেন Abhishek Banerjee।দলীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় পরপর একাধিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। চন্দ্রকোনার ক্ষীরপাই চরকডাঙ্গা ময়দান থেকে শুরু করে গড়বেতা এবং বিষ্ণুপুর—প্রতিটি সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট চাইবেন তিনি। দক্ষিণবঙ্গে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করাই তাঁর মূল লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।অন্যদিকে উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে আজ ব্যস্ত সূচি Abhishek Banerjee-এর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জোড়া জনসভা করার পাশাপাশি উত্তর দিনাজপুরের করণদিঘিতেও বিশাল সমাবেশ করার কথা রয়েছে তাঁর।উত্তরবঙ্গে ভোটের আগে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এদিকে, বিরোধী শিবির থেকেও বাড়ছে চাপ। এগরার সভা থেকে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। তাঁর অভিযোগ, তৃণমূলের অন্দরেই নাকি ক্ষোভ বাড়ছে এবং কর্মীদের একাংশ দলীয় প্রার্থীদের হারানোর প্রস্তুতি নিচ্ছে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।নির্বাচনের আগে এদিনের প্রচার যে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ময়দানের লড়াই কতটা প্রভাব ফেলে ভোটের বাক্সে।