মানস ভুঁইয়ার তৃণমূল ত্যাগ, জোর রাজনৈতিক চর্চা
অভিজিৎ সাহা: ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তির আবহ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এরই মধ্যে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা মানস ভুঁইয়া। উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র কাজের প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর বক্তব্যে। এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করে তিনি বলেন,“আমার শিক্ষা, আমার জীবন, আমার আদর্শ বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাচ্ছে না। তাই আমি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলাম।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে মানস ভুঁইয়ার রাজনৈতিক অবস্থান কী হবে, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।