সিপিআইএম এর উদ্যোগে মেদিনীপুরে মে দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শুক্রবার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বামপন্থী দল ও বামপন্থী গনসংগঠন গুলি উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। এদিন সকালে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর সহ বিভিন্ন স্থানে লাল পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় সিপিআইএম এর মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে কেরানীতলা চকে একটি সভা হয়। এই সভায় দলীয় নেতৃবৃন্দ মে দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রতিবাদী আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআইএম নেতৃত্ব সুকুমার আচার্য,কুন্দন গোপ, আব্দুল রাফে, পাপিয়া চৌধুরী ,পল্লব সরকার প্রমুখ।