মেদিনীপুরে স্কুলে রাজনৈতিক লিফলেট বিতরণের অভিযোগ, তৃণমূলের তীব্র প্রতিবাদে চড়ল বিতর্ক!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান Saraswati Shishu Mandir-কে ঘিরে ভোটের আগে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের মধ্যে রাজনৈতিক লিফলেট বিলি করে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে শাসকদল TMC।বুধবার এক সাংবাদিক বৈঠকে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান Soumen Khan এই ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর অভিযোগ, ২০ ও ২১ এপ্রিল বিদ্যালয়ের আচার্যদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়, যেখানে হিন্দুদের সুরক্ষার নামে একত্রিত হয়ে ভোটদানের আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার বার্তাও ছিল বলে দাবি তাঁর।ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। সৌমেন খানের আরও অভিযোগ, মেদিনীপুর শহরের এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে Rashtriya Swayamsevak Sangh-এর প্রভাবাধীন কেন্দ্রে পরিণত হচ্ছে এবং সেখান থেকেই রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।তিনি স্পষ্টভাবে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ধর্মীয় আবেগ উস্কে দিয়ে রাজনৈতিক প্রচার চালানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বিষয়টি নিয়ে শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।