ডিলিট ভোটারদের ভোটাধিকার রক্ষা করার দাবীতে খড়গপুরে সভা
অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়ায় এস আই আর -এ বিভিন্ন কারণে নাম বাদ গেছে প্রায় ৫ হাজার জন মানুষের। ট্রাইব্যুনালে কি কি গুরুত্বপূর্ণ কাগজ লাগবে তার প্রয়োজনীয় পরামর্শ দিতে শুক্রবার পাঁচবেড়িয়ার বাবলু মণ্ডপে অনুষ্ঠিত হলো একটি সভা। সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা আদালতের আইনজীবী সমরেশ চক্রবর্তী এবং খড়গপুর আদালতের আইনজীবী সাইনাজ খাতুন। তাঁরা ভোটার তালিকায় নাম পুনঃঅন্তর্ভুক্তির জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে কী কী নথি প্রয়োজন এবং আইনি প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি। স্থানীয়দের মতে, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং তাঁদের সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।