গান্ধীজয়ন্তীতে স্বচ্ছতার বার্তা, খড়গপুর সদর হাসপাতালে পড়ুয়াদের উদ্যোগ!

নিজস্ব সংবাদদাতা : গান্ধী জয়ন্তীতে খড়গপুর সদর হাসপাতালে বিশেষ স্বচ্ছতা অভিযান। ‘স্বচ্ছতাই সেবা’ এবং ‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—এই বার্তাকে সামনে রেখে Griffins International School-এর উদ্যোগে শুক্রবার, ২ অক্টোবর, হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মহাত্মা গান্ধীর স্বচ্ছতার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে অংশ নেন স্কুলের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রী।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন Griffins International School-এর Director, Founder & Academic Director অভিষেক কুমার যাদব এবং Principal প্রদীপ কুমার শ্যামল।

অভিযানের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতার বার্তা তুলে ধরা হয়। গান্ধীজির স্বপ্নের পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে এমন উদ্যোগকে ঘিরে এদিন হাসপাতাল চত্বরে বিশেষ উৎসাহ দেখা যায়।