মেদিনীপুর কলেজে আন্তর্জাতিক সেমিনার, ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে বৈশ্বিক জ্ঞান ও দেশজ প্রজ্ঞার মেলবন্ধন!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘বিকশিত ভারত’-এর ভাবনায় বৈশ্বিক জ্ঞান ও দেশজ প্রজ্ঞার সেতুবন্ধনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত আলোচনা পর্ব গড়ে ওঠে।

ভাষা, সংস্কৃতি এবং শিক্ষাগত রূপান্তরকে মূল প্রতিপাদ্য করে আয়োজিত এই সেমিনারের যৌথ উদ্যোগ নেয় Gungun Publishing House, মেদিনীপুর কলেজের শিক্ষা বিভাগ, Gourav Guin Memorial College-এর শিক্ষা বিভাগ, Kharagpur Vision Academy এবং Vivekananda Guidelines and Counselling Education Trust। সেমিনারে আন্তর্জাতিক বক্তা Emmanuel Ande Ivorgba-সহ উপস্থিত ছিলেন Dibyendu Bhattacharya, University of Kalyani-এর অধ্যাপক এবং Suchitra Behara, Kolhan University-এর অধ্যাপক। তাঁদের বক্তব্যে উঠে আসে বর্তমান শিক্ষাব্যবস্থায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেশজ জ্ঞানের সমন্বয়ের প্রয়োজনীয়তা। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরেন কনভেনার Gokul Chandra Patra।