রক্তদান শিবিরে সাড়া মেদিনীপুর ডি এ ভি স্কুলে, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা!

নিজস্ব সংবাদদাতা : DAV Public School Midnapore-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক রক্তদান শিবির। এই শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের অন্যতম মুখ ও শততম রক্তদাতা অসীম ধর, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মৃত্যুঞ্জয় সামন্ত, প্রবীর কুমার লায়েক, মেদিনীপুর ছাত্রসমাজের সম্পাদক শিক্ষক অনিমেষ প্রামানিক, সহ-সম্পাদক শিক্ষক অভিজিৎ চক্রবর্তী এবং কৃষ্ণগোপাল চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল Midnapore Blood Bank।বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রসমাজের সদস্যা সোমা চৌধুরী চট্টরাজ ও সুমিত্রা দাস-সহ সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য।