উজবেকিস্তানে রৌপ্য জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন প্রণতি নায়েক!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের পিংলার মেয়ে  ভূমিকন্যা , বাংলার গর্ব Pranati Nayak আবারও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করলেন দেশের নাম। উজবেকিস্তানে অনুষ্ঠিত আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে রৌপ্য পদক জয় করে নজর কেড়েছেন তিনি।এই সাফল্যের পর আবেগঘন বার্তায় প্রণতি জানান, গত কয়েক মাস তাঁর কাছে মোটেও সহজ ছিল না।

নানা বাধা, কঠিন সময় এবং অনিশ্চয়তার মধ্য দিয়েও তিনি নিজের বিশ্বাস হারাননি। তাঁর কথায়, “এই পদক নিয়ে পোডিয়ামে দাঁড়ানো প্রমাণ করে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস সবসময় ফল দেয়।”সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর কোচ Ashok Kumar Mishra-কে। প্রণতির কথায়, “অশোক স্যার না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না।”

পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন ডঃ শ্বেতা, কোচ পায়েল এবং দলের অন্যান্য সদস্যদেরও।এছাড়াও Sports Authority of India, Gymnastics Federation of India এবং ভুবনেশ্বরের এএম/এনএস ইন্ডিয়া হাই পারফরম্যান্স সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রণতি। তাঁর দাবি, এই সংস্থাগুলির নিরন্তর সমর্থনই তাঁকে প্রতিদিন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করেছে।মেদিনীপুরের এই ভূমিকন্যার সাফল্যে গর্বিত গোটা বাংলা।