বিধানসভায় শপথ নিলেন মেদিনীপুরের বিধায়ক ডাঃ শংকর গুছাইত, প্রণাম জানিয়ে প্রবেশ ঘিরে আবেগঘন মুহূর্ত!

সেখ ওয়ারেশ আলী : ২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের দ্বিতীয় দফার কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। প্রোটেম স্পিকার Tapas Roy নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। সেই পর্বেই শপথ গ্রহণ করেন মেদিনীপুর ২৩৬ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক Dr. Shankar Kumar Guchait।শপথ গ্রহণের আগে বিধানসভা চত্বরে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়।

ঐতিহ্য, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভায় প্রবেশের আগে প্রণাম করেন ডাঃ শংকর কুমার গুছাইত। এরপর তিনি শপথ গ্রহণের উদ্দেশ্যে বিধানসভায় প্রবেশ করেন।

শপথ গ্রহণের পর ডাঃ গুছাইত জানান, মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়নের বিভিন্ন বিষয় তিনি বিধানসভায় তুলে ধরবেন। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার আশ্বাসও দেন নবনির্বাচিত এই বিধায়ক।