মেদিনীপুরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন বিধায়ক!
নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের বার্তা ছড়িয়ে দিতে মেদিনীপুরে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন মেদিনীপুরের বিধায়ক ডঃ শঙ্কর কুমার গুচ্ছাইত।বিধায়কের উদ্যোগে তাঁর দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের মানুষের হাতে সম্মানের সঙ্গে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করা এবং দেশের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।এদিন কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। ‘হর ঘর তিরঙ্গা’র মাধ্যমে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশপ্রেমের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।