মেদিনীপুর পৌরসভার সংবর্ধনায় সম্মানিত কৃতি ছাত্র-ছাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : সোমবার, ২৫ মে Midnapore Municipality-এর উদ্যোগে মেদিনীপুর পৌরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Shankar Kumar Guchhait, সদর মহকুমা শাসক Chitradeep Sen, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর Mridul Simani, পৌরসভার চেয়ারম্যান Soumen Khan, কোতোয়ালি থানার আইসি Siddhartha Ghosh, Bharat Sevashram Sangha-র স্বামীজি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পৌরসভার কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সংবর্ধনা অনুষ্ঠান শুধুমাত্র কৃতীদের সাফল্য উদযাপন নয়, আগামী দিনের জন্য অনুপ্রেরণার বার্তাও বহন করে। কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ”, “পরিশ্রম, অধ্যবসায় ও সততাই সাফল্যের মূলমন্ত্র” এবং “আজকের কৃতীরাই আগামী দিনের গর্ব”।উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, এই ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে Medinipur তথা সমগ্র বাংলার নাম উজ্জ্বল করবে।