বিধানসভায় শপথের আগে মেদিনীপুরবাসীর আশীর্বাদ নিলেন শংকর গুছাইত!
সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার আজ বিধানসভায় শপথ নেবেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক ডক্টর শংকর গুছাইত। শপথ গ্রহণের আগে বৃহস্পতিবার সকালে তিনি মেদিনীপুরের ধর্মায় অবস্থিত সন্ন্যাসী বাবার মন্দির-এ পুজো দিয়ে আশীর্বাদ নেন।পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর গুছাইত জানান, বিধানসভায় শপথ নেওয়ার পর মেদিনীপুরের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে আলোচনা করবেন।
সংবাদমাধ্যমে দীর্ঘদিন ধরে উঠে আসা নানা সমস্যার সমাধানে তিনি উদ্যোগী হবেন বলেও আশ্বাস দেন।এদিন মন্দিরে পুজো দেওয়ার পর ধর্মার জাতীয় সড়কে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা যায় নবনির্বাচিত বিজেপি বিধায়ককে। গোটা এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। শহরবাসীর শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়েই তিনি বিধানসভায় শপথ গ্রহণে রওনা দেন।