মেদিনীপুরে জমজমাট দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন প্রায় ১৭০ খেলোয়াড়!

নিজস্ব সংবাদদাতা : ২৬ জুলাই, রবিবার মেদিনীপুরের তরুণ সংঘের জীবনাগড়ে এক জমজমাট দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় ১৭০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শ্রী বিমান মাহাতো। দাবার বোর্ডে d4 ঘরে পন চাল দিয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাস্টার অতনু লাহিড়ী, ডিসিএপিএম-এর সভাপতি পন ভকট, সচিব অমিতাভ ঘোষ এবং টিএসভি-এর সচিব নন্দলাল ভকট। প্রধান আরবিটর হিসেবে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শ্রী শুভম সাহা। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়নশিপ জয় করেন হুগলির দাবাড়ু আবির মিত্র।

এই প্রতিযোগিতায় রাজ্যের দশটি জেলার মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সব বয়সের প্রতিযোগী নিয়ে এই দাবার আসর বসে। বর্তমান সময়ে ভারতবর্ষে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। এর পাশাপাশি অন্যান্য খেলাধূলাতেও ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক স্তরে ছাপ রাখছে বিভিন্ন খেলোয়াড়েরা।